Logo Logo

মধ্যপ্রাচ্যে অস্থিরতা

গত ৬ দিনে ঢাকা থেকে ২১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল


Splash Image

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ছয় দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।


বিজ্ঞাপন


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) একদিনেই ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সাতটি দেশ—ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধপরিস্থিতির প্রভাবে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। বৃহস্পতিবারে বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাই দুবাই এবং দেশীয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।

এদিকে, রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী তাদের সকল ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

আকস্মিক এই ফ্লাইট বাতিলের কারণে হাজার হাজার বিদেশগামী যাত্রী ও প্রবাসী কর্মী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...