Logo Logo

ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি


Splash Image


বিজ্ঞাপন


ইরানের প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে অভিজাত শাখা ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-এর নতুন সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। গত ১ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আইআরজিসি-র তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হন। এই ঘটনার মাত্র পাঁচ দিন পর শূন্য পদে ওয়াহিদিকে বেছে নিলো তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আহমাদ ওয়াহিদির এই নিয়োগকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে আইআরজিসি গঠিত হয়। দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার এবং ইসলামি বিপ্লবের আদর্শ ও অর্জনকে যেকোনো মূল্যে রক্ষা করাই এই এলিট ফোর্সের প্রধান দায়িত্ব।

নতুন সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি আইআরজিসি গঠনের শুরু থেকেই এই বাহিনীর একজন গুরুত্বপূর্ণ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৮৮ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি আইআরজিসির দুর্ধর্ষ শাখা ‘কুদস ফোর্স’-এর শীর্ষ কমান্ডার ছিলেন। সামরিক দায়িত্বের পাশাপাশি তিনি রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়েও কাজ করেছেন। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনিজাদের মেয়াদে (২০০৫-২০১৩) তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকারেও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওয়াহিদি।

- আল জাজিরা নিউজ

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...