বিজ্ঞাপন
অভিযুক্ত ইউনুস মোল্লা উপজেলার চরযশোরদি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়বাংলা মোড়ে অবস্থিত মেসার্স মুন্সি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের পাশের কয়েকটি স্থানে সম্প্রতি দোকানঘর নির্মাণকাজ শুরু করেন ইউনুস মোল্লা। স্থানীয়দের অভিযোগ, এসব জায়গা মহাসড়ক সম্প্রসারণের জন্য সরকারের অধিগ্রহণকৃত জমির অন্তর্ভুক্ত। তবে দলীয় প্রভাব খাটিয়ে সেখানে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি তাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট জমির বিষয়ে অভিযুক্ত ব্যক্তি কোনো বৈধ দলিল বা মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি। স্থানীয়দের আশঙ্কা, মহাসড়কের সরকারি জমিতে স্থাপনা নির্মাণের ফলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনুস মোল্লা বলেন, “দখল শুধু আমি একা করিনি, আমার মতো আরও অনেকে করেছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপি করি। যেহেতু এটি সরকারি জায়গা, সরকার চাইলে যখন খুশি নিয়ে যেতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই।”
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...