বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) বিকেলে শহরের অম্বিকা ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, বিগত সরকার দেশের সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের প্রয়োজনীয় সংস্কারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ২০২৪ সালে তরুণরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
সভায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন এবং দেশের প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালুর জোর দাবি জানানো হয়। তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর সদর-১ আসনের সংসদ সদস্য ডা. ইলিয়াস মোল্লা, ফরিদপুর বিভাগীয় সম্পাদক নিজামুদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মো. বদরুদ্দিন, খেলাফত ইসলামীর মাওলানা শাহ আকরাম আলী এবং সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র মোহাম্মদ আলী আহসান তাসকিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. বদর উদ্দিন। মোনাজাত শেষে অতিথিরা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ইফতারে অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...