Logo Logo

হাদির ঘাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে : আইজিপি


Splash Image

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। ফাইল ফটো

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৯ মার্চ) রাজধানীর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

আইজিপি বলেন, "হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে অচিরেই দেশে ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।"

সংবাদ সম্মেলনে পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে আলী হোসেন ফকির বলেন, চাঁদাবাজ ও মাদক কারবারিদের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার মাধ্যমে জনবান্ধব সেবা নিশ্চিত করা হবে।

আইজিপি আরও বলেন, পুলিশ সদস্যদের অতিউৎসাহী আচরণ না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নাগরিকদেরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কাজে লিপ্ত হয়, তবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন নতুন আইজিপি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...