বিজ্ঞাপন
সকালে অধিবেশন শুরুর পর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে দলের পক্ষ থেকে সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। সরকারি ও বিরোধী দলের সর্বসম্মতিক্রমে ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতির আসনে আসীন হয়ে অধিবেশন পরিচালনা শুরু করেন।
জুলাই বিপ্লব পরবর্তী এই নতুন সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতিতে সংসদীয় কার্যক্রম প্রাণবন্ত হয়ে উঠেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...