বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ/২১ রমজান) পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয় (হোটেল আল মদিনা মার্কেট) চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসের কর্মসূচি অনুযায়ী, দুপুর থেকেই হাফেজদের মাধ্যমে কোরআন খতম সম্পন্ন করা হয়। পরবর্তীতে আসর নামাজ শেষে রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, সদস্য সচিব এস এম এমদাদুল হক, কৃষি ব্যাংক কর্মকর্তা হাদিউজ্জামান, এসআই আতিকুল ইসলাম ও তুষার কান্তি মন্ডল।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, অ্যাডভোকেট ইকরামুল হক এবং স্বেচ্ছাসেবক দল নেতা যোগেশ্বর কার্তিক সানা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাইকগাছা পৌরসভা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির।
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক ফসিয়ার রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের পরলোকগত সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...