Logo Logo

পাইকগাছা পৌর যুব জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত


Splash Image

পাইকগাছা পৌর যুব জামায়াতের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ আছর পৌরসভার ৬নং ওয়ার্ডের জেলখানার মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


জামায়াত নেতা মাওলানা আবুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নুরে আলম সিদ্দিকী এবং পৌর জামায়াতের নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও ইফতার মাহফিলে জামায়াত নেতা হেদায়েতুজ্জামান, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট বেলালউদ্দিন, মাওলানা দেলোয়ার হুসাইন, তামিম রায়হান, এস এম সলিমউল্লাহ, আব্দুল কাদির ও রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। ইফতারের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...