বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার আলগী ইউনিয়নের কৈখালী গ্রাম থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। নিহত পয়সা আক্তার ওই গ্রামের উজ্জ্বল মাতুব্বরের মেয়ে এবং আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে পড়াশোনা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে পয়সা আক্তারের কথা কাটাকাটি হয়। পরে সে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরিবারের সদস্যরা ধারণা করেন, সে ঘুমিয়ে পড়েছে।
রাত গভীর হলেও তার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। রাত আনুমানিক ১২টার দিকে দরজা খুলতে না পেরে তারা প্রতিবেশীদের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায়, পয়সা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে।
পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পয়সা আক্তার শান্ত স্বভাবের মেয়ে ছিল এবং পড়াশোনায়ও ভালো ছিল। হঠাৎ এমন ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...