বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) সকালে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা জানান, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। এজন্য বাসাবাড়ি, হাসপাতাল প্রাঙ্গণ এবং আশপাশের কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিয়মিত পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্বও তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস, সিনিয়র মেডিকেল অফিসার ডা. আহমেদ কবির এবং ওয়ার্ড মাস্টার মিজানুর রহমান মোল্লাসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীরা।
স্বাস্থ্যকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণই পারে এই রোগের ঝুঁকি কমাতে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...