বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) সকালে তিনি নকলা থানায় উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের জরাজীর্ণ আবাসন ও কর্মপরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে কর্মরত পুলিশ সদস্যরা জানান, থানায় পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা না থাকায় তাদের অনেককে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অস্থায়ী পরিবেশে বসবাস করতে হচ্ছে। বিশেষ করে জরাজীর্ণ ব্যারাকে গাদাগাদি করে থাকার ফলে তাদের দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে, যা পেশাগত দায়িত্ব পালনেও নেতিবাচক প্রভাব ফেলছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার গোপ এ সময় বলেন, "থানার অফিসার ও সদস্যরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। ব্যারাকগুলো থাকার উপযোগী না হওয়া সত্ত্বেও নিরুপায় হয়ে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এতে অফিসারদের ব্যক্তিগত ও দৈনন্দিন কাজে মারাত্মক ব্যাঘাত ঘটছে।"
পুলিশ সদস্যদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনার পর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, "দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। তাদের জন্য ন্যূনতম আবাসন ও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব। আমি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করব।"
তিনি আরও উল্লেখ করেন যে, পুলিশ সদস্যদের জন্য একটি আধুনিক ও পর্যাপ্ত সুবিধাসম্পন্ন ব্যারাক নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে, যাতে তারা স্বাভাবিক পরিবেশে থেকে সুন্দরভাবে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন।
পরিদর্শনকালে থানার অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই উদ্যোগে দ্রুত আবাসন সমস্যার সমাধান হবে বলে স্থানীয়রা এবং পুলিশ সদস্যরা আশা প্রকাশ করেছেন।
প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...