Logo Logo

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২


Splash Image

নোয়াখালী সদর উপজেলার মাইজদীতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


বিজ্ঞাপন


শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে মাইজদী এলাকার মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশে মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আবদুল মান্নান ক্যাশিয়ারের ছেলে মহিউদ্দিন জাহাঙ্গীর ওরফে এক্সেল জাহাঙ্গীর (৬৩) এবং তার সহযোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খিলগাঁও এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. মিলন (৫০)।

ডিএনসি সূত্র জানায়, কক্সবাজার থেকে সোনাপুরগামী ‘লাল-সবুজ’ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৭০) ইয়াবা পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা এক্সেল জাহাঙ্গীর ও মিলনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তারকৃত মহিউদ্দিন জাহাঙ্গীর ওরফে এক্সেল জাহাঙ্গীর একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আগে থেকেই ১৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, সহযোগী মো. মিলনের বিরুদ্ধেও তিনটি মাদক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ৫ জুলাই চট্টগ্রামের কোতোয়ালি থানায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...