বিজ্ঞাপন
নিহত সজীব নকলা উপজেলার ৭ নম্বর টালকি ইউনিয়নের বিবিরচর গ্রামের ফারহানের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রিফাতসহ আরও ৩–৪ জন সজীবকে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। পরে মোবাইল হারানো নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে সজীবের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের গুরুতর ক্ষতি হয় এবং কলিজার একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্থানীয়রা জানান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আইসিইউতে চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...