বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) সকাল থেকেই হিন্দু ধর্মের মতুয়া সম্প্রদায়ের লাখো ভক্ত ওড়াকান্দির পবিত্র ‘কামনা সাগরে’ স্নান উৎসবে মেতে ওঠেন।
মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলবেঁধে ভক্তরা ওড়াকান্দি গ্রামে সমবেত হয়েছেন। ভক্তদের বিশ্বাস, এই পবিত্র তিথিতে কামনা সাগরে স্নানের মধ্য দিয়ে পরমেশ্বর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ লাভ করা যায় এবং এর ফলে জীবন হবে সুন্দর, গোছানো ও বিপদমুক্ত। মতুয়া অনুসারীরা হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরকে পরম অবতার হিসেবে ভক্তি ও বিশ্বাস করেন।
এ বছরের বারুনী স্নান ও মেলার সামগ্রিক ব্যবস্থাপনা ও তদারকির দায়িত্বে রয়েছেন হরিচাঁদ ঠাকুরের বংশধর খোকন ঠাকুর। উৎসবকে কেন্দ্র করে ওড়াকান্দি ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের একটি দল মেলা প্রাঙ্গণে মোতায়েন রয়েছে। এছাড়া আগত ভক্তদের সেবায় ও মেলার পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করছেন স্থানীয় সাধারণ স্বেচ্ছাসেবকগণ। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা মেলা প্রাঙ্গণে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আগামী দুই দিনও এই উৎসব ও মেলা অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...