বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে জেলার শ্রীপুর ও শৈলকুপা এলাকায় এসব অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটের দিকে ঝিনাইদহের শ্রীপুর ওয়াপদা মোড় এলাকায় অভিযান চালায় র্যাব-৬-এর একটি দল। অভিযানে একটি ট্রাক তল্লাশি করে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— খাগড়াছড়ির নুরুল হক (৪০) এবং চট্টগ্রামের হাটহাজারীর বাছার (২৫)। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ এলাকার বন্দেখালি হাডেন ব্রিজ সংলগ্ন বন্দেখালি দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে জনৈক শুকনালের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে শুকনালের রান্নাঘরের মাটির নিচে ড্রামে লুকিয়ে রাখা অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে উজ্জ্বল ও শুকনাল নামের দুইজনকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...