বিজ্ঞাপন
বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে নিম্নআয়ের মানুষের ঈদের আনন্দ অনেকটাই ম্লান হতে বসেছিল। ঠিক সেই সময়ে তৃণমূল পর্যায়ের মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সরকারের এই উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও শাড়ি তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, "পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের গরিব-দুঃখী ও সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।"
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, মাইজপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, এবারের ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল-২ সংসদীয় আসনের মোট ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ টাকা সমভাবে বণ্টন করা হচ্ছে। এর পাশাপাশি এলাকার অসহায় ও দুস্থ নারীদের মাঝে ৭০০ পিস শাড়িও বিতরণ করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...