বিজ্ঞাপন
এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রা বিরতি করে। বিরতি শেষে সান্তাহার স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটির ৯টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। ঈদযাত্রার ভিড় থাকায় ট্রেনটিতে কয়েক হাজার যাত্রী ছিলেন।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনের ছাদে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকায় বগি লাইনচ্যুত হওয়ার সময় অনেকেই ছিটকে নিচে পড়ে যান। এতে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। রেলওয়ের উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারে কাজ শুরু করেছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, "নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।"
দুর্ঘটনার পর উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। হাজার হাজার ঘরমুখো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন সচল করতে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...