Logo Logo

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার, নারী-শিশুসহ আটক ২


Splash Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে ভারত যাওয়ার সময় এক নারী ও এক শিশুকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন রাজাপুর, যাদবপুর ও শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে ৪২ বোতল ভারতীয় মদ, ১৫ বোতল ফেনসিডিল সিরাপ, ৩৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী উদ্ধার করা হয়।

এছাড়া শ্রীনাথপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত গমনের চেষ্টা করার সময় এক নারী ও এক শিশুকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...