Logo Logo

ঈদুল ফিতর উপলক্ষে কুয়াকাটায় সাবেক পৌর মেয়রের নিজস্ব অর্থায়নে পাঁচ হাজার দুস্থ নারীকে নতুন শাড়ি প্রদান।


Splash Image

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপকূলীয় পর্যটন নগরী কুয়াকাটায় উৎসবের আমেজ ছড়িয়ে দিতে পাঁচ হাজার অসহায় ও দুস্থ নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হাওলাদার তার নিজ বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে প্রান্তিক নারীদের হাতে এই ঈদ উপহার তুলে দেন।


বিজ্ঞাপন


কুয়াকাটার মতো পর্যটননির্ভর এলাকায় অনেক পরিবারই মৌসুমি আয়ের ওপর নির্ভরশীল। এর ফলে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নতুন কাপড় কেনা তাদের জন্য বেশ কষ্টসাধ্য। এমন পরিস্থিতিতে ঈদের আগে বিনামূল্যে নতুন শাড়ি পাওয়ার খবরে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নারী আনোয়ার হাওলাদারের বাড়ির সামনে এসে জড়ো হন। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তাদের মাঝে কোনো বিরক্তি ছিল না, বরং নতুন শাড়ি পাওয়ার আনন্দেই তারা ছিলেন উচ্ছ্বসিত। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুরো বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

শাড়ি হাতে পেয়ে আবেগাপ্লুত এক বয়োজ্যেষ্ঠ নারী বলেন, "বর্তমান বাজারের যে অবস্থা, তাতে আমাদের মতো গরিব মানুষের জন্য এই শাড়ি অনেক বড় পাওয়া। অন্তত ঈদের দিন নতুন কাপড় পরে পরিবারের সবাই মিলে আনন্দ করতে পারব।"

এ বিষয়ে উদ্যোগের রূপকার সাবেক মেয়র আনোয়ার হাওলাদার বলেন, "ঈদ মানেই সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। সমাজের সামর্থ্যবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও আমার এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।" স্থানীয়দের মতে, এই উদ্যোগ কেবল আর্থিক সহায়তা বা শাড়ি বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য বার্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...