Logo Logo

গোপালগঞ্জে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় জেলা শহরে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক চমৎকার মিলনমেলার সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


রমজানের শিক্ষা আত্মশুদ্ধি ও সংযমের বার্তা ছড়িয়ে দিতে এবং পুলিশ ও সাধারণ মানুষের মাঝে দূরত্ব কমিয়ে আনতেই মূলত এই আয়োজন করা হয়। এবারের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান অন্যতম। এছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর সভাপতি মো. জুবায়ের হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধীজন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা পুলিশের এই ধরনের আয়োজন সমাজের সর্বস্তরের মানুষের মাঝে একটি সুন্দর ও ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...