Logo Logo

কাশিয়ানীতে নাশকতার মামলায় আ. লীগ নেতা গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতার মামলায় মো. নায়েব আলী খান (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নায়েব আলী খান ব্যাসপুর গ্রামের মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে। তিনি মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে বাধা প্রদানের উদ্দেশ্যে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনমনে ভীতি সঞ্চারের অভিযোগে দায়েরকৃত নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি পণ্ড করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহাসড়কে গাছ কেটে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...