Logo Logo

ঝালকাঠিতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল অর্ধশত পরিবারের ঈদ উদযাপন হবে


Splash Image

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি গ্রামের অর্ধশত পরিবার আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে দীর্ঘদিন ধরে এ প্রথা অনুসরণ করে আসছেন স্থানীয়রা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ মসজিদের সভাপতি রিপন হাওলাদার। তিনি জানান, ২০১১ সাল থেকে গ্রামের প্রায় ৪৫টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছে। শুরুতে নানা বাধার সম্মুখীন হলেও বর্তমানে এ বিষয়ে আর কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি আরও জানান, আগামীকাল সকাল ৮টায় দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার খবরের ভিত্তিতে এ গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্বপুরুষদের অনুসরণে মধ্যপ্রাচ্যের সময়সূচি অনুযায়ী রোজা ও ঈদ পালন করেন। প্রতিবছরের মতো এবারও শতাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পুরুষদের পাশাপাশি পর্দার অন্তরালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করবেন।

ঈদের নামাজে ইমামতি করবেন মসজিদের ইমাম মাওলানা মো. নুরুল ইসলাম। তিনি বলেন, “আমরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদ দেখার সংবাদ অনুযায়ী রোজা রাখি এবং ঈদের নামাজ আদায় করি।” নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। স্থানীয়দের মতে, বহুদিনের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...