বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার রামপুর গড়াডোবা এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় সংলগ্ন মাঠে এ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মাহবুবুর রহমান (আবুল বাশার) বলেন, পবিত্র রমজানের সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আল-ইসলাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, দুই ঈদে উপহার প্রদানসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এমন কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও আলোকিত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আল-ইসলাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আরিফুল হক জানান, শিগগিরই যাকাতের অর্থায়নে স্থায়ী সাবলম্বীকরণ প্রকল্প চালু করা হবে। পাশাপাশি শিক্ষা সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কর্মসংস্থান সৃষ্টি ও চিকিৎসা সহায়তা কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, মানবতার কল্যাণে ফাউন্ডেশনের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, মহান আল্লাহ আমাদের এ প্রচেষ্টা কবুল করুন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...