বিজ্ঞাপন
তিনি বলেন, খেলাধুলা কেবল শরীর ও মনকে সুস্থ ও সতেজ রাখে না, বরং এটি আমাদের শৃঙ্খলা শেখায় এবং পারস্পরিক ঐক্যের মাধ্যমে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করে।
ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী জি. সি. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘কাশিয়ানী ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্য শেষে এমপি সেলিমুজ্জামান সেলিম টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী জি. সি. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম তালুকদার এবং কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানে এমপির সহধর্মিনী সাবরিনা বিনতে আহমেদসহ আয়োজক কমিটির সদস্য এবং অংশগ্রহণকারী ২৫টি ক্রিকেট টিমের অধিনায়করা উপস্থিত ছিলেন।
কাশিয়ানী জি. সি. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি টানা দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে মোট ২৫টি দল অংশ নিচ্ছে এবং আগামী কাল সোমবার এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে বলে জানা গেছে। খেলাধুলা ও সুস্থ বিনোদনের এমন আয়োজনে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...