Logo Logo

তাহিরপুরে পারিবারিক বিরোধে পিতার ছুরিকাঘাতে ছেলে গুরুতর আহত, এলাকায় চাঞ্চল্য


Splash Image

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে পিতা-পুত্রের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (দুপুরে) উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত খোকন মিয়া (২২) একই গ্রামের বাসিন্দা আরশাদ মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরশাদ মিয়া ও তার ছেলে খোকন মিয়া দীর্ঘদিন ধরে ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। পবিত্র ঈদ উপলক্ষে তারা বাড়িতে আসেন। মঙ্গলবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে পিতা আরশাদ মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে আঘাত করেন।

এতে খোকন মিয়া গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য গোলাম সরোয়ার ডালিম বলেন,

“পিতা-পুত্রের মধ্যে এমন সহিংস ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। পারিবারিক সচেতনতার অভাবে এমন ঘটনা ঘটছে, যা সমাজের জন্য উদ্বেগজনক।”

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়েজ আহমদ নূরি জানান, খোকন মিয়ার উরুতে গুরুতর আঘাত লেগেছে এবং সেখানে ৮টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পারিবারিক বিরোধ মীমাংসায় সামাজিক উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...