Logo Logo

এমবিডিএফ চট্টগ্রামের নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন


Splash Image

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম (এমবিডিএফ), চট্টগ্রামের ২০২৭-২০২৮ সেশনের নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর সেইফ আইডিয়াল হেলথকেয়ার লিমিটেডের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আলহাজ্ব কে. এম. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও সেইফ আইডিয়াল হেলথকেয়ার লিমিটেডের মেডিকেল ডিরেক্টর ডা. এম এস মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থোপেডিকস সার্জন ও সেইফ আইডিয়াল হেলথকেয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান ডা. আহমেদ রহিম।

অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব কে. এম. আখতার হোসেন সদস্যদের গোপন ব্যালটে নির্বাচিত নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণকারী নেতৃবৃন্দ হলেন—সভাপতি ডা. মীম আয়াত উল্লাহ, সহ-সভাপতি ডা. বদিউল আলম, সাধারণ সম্পাদক কবি ডা. এম. আর. কে. রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ফোরকান ইলাহি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহজাহান, দপ্তর সম্পাদক ডিপ্লোমা ডা. আবদুর রহিম এবং প্রচার সম্পাদক মোহাম্মদ আবদুর রশিদ শিশির।

এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নেন ডা. এম. এন. কায়সার, ডা. হাবিবুর রহমান, ডা. মোহাম্মদ আরিফ উদ্দীন, ডা. তাওহীদুল ইসলাম সাঈদী, ডা. হারুনুর রশীদ এবং ফার্মাসিস্ট আবদুল মাবুদ প্রমুখ।

উল্লেখ্য, মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম একটি পেশাজীবী ও উন্নয়নমূলক সংগঠন। চলতি বছরের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি নিয়মিত বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি পালন করে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...