Logo Logo

টুঙ্গিপাড়ায় আসামি বহনকারী ভ্যানের সঙ্গে গ্রাম পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি বহনকারী ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে গ্রাম পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া থানার পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ব্যাটারি চালিত ভ্যানযোগে গোপালগঞ্জ আদালতে নেওয়া হচ্ছিল। এ সময় টুঙ্গিপাড়া থানার পুকুরপাড়ের সামনে সুখময় গোপালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, গ্রেপ্তারকৃত আসামি ও তার ভাইসহ মোট পাঁচজন আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি ভবসিন্ধি গাইন একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে তারাইল এলাকা থেকে গ্রেপ্তার করার পর টুঙ্গিপাড়া থানা থেকে আদালতে নেওয়ার পথে বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার ইন্সপেক্টর (ওসি অপারেশন) খন্দকার আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...