Logo Logo

গোপালগঞ্জে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


Splash Image

ছবি সংগৃহীত

গোপালগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমরান মোল্লা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে শহরতলীর লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ইমরান মোল্লা ওই গ্রামের মহসিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চরমানিকদাহ গ্রামের পলু মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চাচাতো ভাই ইমরান মোল্লা আগুন নেভাতে ঘটনাস্থলে যান। একপর্যায়ে তিনি একটি লাঠি দিয়ে মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এতে বসতঘরের কিছু অংশ পুড়ে গেছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...