প্রতীকী ছবি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘা ধলইতলা খেয়াঘাট এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
নড়াইলের বড়দিয়া নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কমরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জালালাবাদ ইউনিয়নের ওই খেয়াঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নৌ-পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত মরদেহটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় তা অনেকটা গলে গিয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিচয় শনাক্ত না হওয়ায় আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে মরদেহটি দাফন করা হয়েছে।
পুলিশ ধারণা করছে, মরদেহটি অন্য কোনো এলাকা থেকে নদীপথে এখানে ভেসে এসেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...