Logo Logo

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল


Splash Image

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।


বিজ্ঞাপন


বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় সূত্রে এই গুরুত্বপূর্ণ নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আজই জারি করা হতে পারে।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আইন পেশার পাশাপাশি তিনি রাজনৈতিকভাবেও সক্রিয় এবং বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কৃতি ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। দীর্ঘ আইনি ক্যারিয়ারের পাশাপাশি তার সাংবাদিকতার অভিজ্ঞতাও রয়েছে। আইন অঙ্গনে একজন অভিজ্ঞ ও মিষ্টভাষী আইনজীবী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার এই গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগকে আইনজীবী সমাজের অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসেবে তিনি এখন থেকে সুপ্রিম কোর্টে সরকারের আইনি বিষয়ের প্রতিনিধিত্ব করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...