বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান। প্রশাসন সূত্রে জানা গেছে, চৌমুহনী চৌরাস্তা থেকে চট্টগ্রাম রুটে সরকার নির্ধারিত বাস ভাড়া ৩৫০ টাকা। তবে শাহী সার্ভিসের একটি বাসে যাত্রীপ্রতি ৫০০ টাকা করে আদায় করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
শুক্রবার বিকেলে এক ভুক্তভোগী বিষয়টি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নজরে আনলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে বাস কাউন্টারে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত বাস সুপারভাইজারকে ঘটনাস্থলেই জরিমানার অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. কায়েসুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত তদারকি ও চেকপোস্ট বসানো হচ্ছে। জনস্বার্থে এই ধরনের কঠোর অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...