Logo Logo

মজুত ও পাচার রোধে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন


Splash Image

দেশের জ্বালানি তেলের মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের ঘাটতি ও মূল্যবৃদ্ধি পাওয়ায় দেশে অবৈধভাবে তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২৫ মার্চ সকাল থেকে দেশের ৯টি জেলার মোট ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপো রয়েছে।

নিযুক্ত সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে নিয়মিত তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, গোয়েন্দা নজরদারি জোরদার এবং নাশকতা প্রতিরোধে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে জনমনে আস্থা বৃদ্ধিতে কাজ করছে বাহিনীটি।

শরীফুল ইসলাম আরও জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে অতিরিক্ত টহল ও নৌ টহল জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক ও লরিগুলোতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে অবৈধ পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...