স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা ও আবেদন রয়েছে। বাহিনীর সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনুধাবন করেছি যে, বর্তমান পোশাকে তারা সন্তুষ্ট নন। পুলিশ বাহিনী যেন একটি ঐতিহ্যমণ্ডিত পোশাক পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাআল্লাহ।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং তারা জনগণের বন্ধু। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই মূল লক্ষ্য। এজন্য একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলমান রয়েছে।
একাত্তরের শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা এমন এক ব্যাচ, যারা নতুন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় কর্মজীবনে পদার্পণ করছেন। তাই আপনাদের দায়িত্ব অনেক বেশি। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি আপনাদের আচরণ হতে হবে মানবিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল।
নবীন কর্মকর্তাদের জনগণের সেবক হওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষ যখন থানায় আসে, তারা যেন আপনাদের মধ্যে সেবার মানসিকতা দেখতে পায়। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ডিজিটাল অপরাধ দমনে আপনাদের সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জন করতে হবে। সাইবার নিরাপত্তা থেকে শুরু করে আধুনিক অপরাধ তদন্তে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...