Logo Logo

গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু


Splash Image

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে মো. জিহাদ উদ্দিন ওরফে রিয়াদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের তাহের মিস্ত্রি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জিহাদ একই এলাকার বাসিন্দা মো. বেলাল উদ্দিনের ছেলে। সে পেশায় ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই হাতিয়া পৌরসভা এলাকায় আকাশ কিছুটা মেঘলা ছিল। দুপুর দেড়টার দিকে জিহাদ গোসল করার উদ্দেশ্যে বসতঘর থেকে বের হয়। এ সময় বাড়ির পাশের একটি রাজকড়ই গাছের নিচে অবস্থান করছিল সে। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রতীক পাল জানান, খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরটির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...