বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স।
জানা গেছে, পাঁচুড়িয়া বাজারে অবস্থিত ‘গঙ্গা মটরস’ প্রতিষ্ঠানে জননিরাপত্তা বিঘ্নিত করে এবং অধিক মুনাফার আশায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষিত ১৫০০ লিটার পেট্রোল জব্দ করে।
আইন অমান্য করে এই বিপুল পরিমাণ পেট্রোল মজুদের দায়ে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জনস্বার্থ বিবেচনায় জব্দকৃত পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত সাধারণ গ্রাহকদের মাঝে বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ খবর ছড়িয়ে পড়লে সেখানে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন পড়ে যায়। সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল পাওয়ার সুযোগ পেয়ে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে ‘গঙ্গা মটরস’-এর মালিক অর্ণব শর্মা (৫৬) দাবি করেন, অসুস্থতার কারণে তিনি এক সপ্তাহ দোকান খুলতে পারেননি। ফলে দোকানে অবিক্রীত পেট্রোল জমে ছিল এবং তিনি অসৎ উদ্দেশ্যে বা অধিক মুনাফার আশায় তেল মজুদ করেননি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...