বিজ্ঞাপন
মঙ্গলবার(২০ অক্টোবর) রাতে নরসিংদীর মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গাবাড়ি পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের ট্যাক্স, শ্রমজীবী মানুষের পরিশ্রম ও প্রবাসীদের উপার্জনে দেশ চলে। তাই জনগণকে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা থেকে মুক্ত করতে হবে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আগামী দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনা হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে নতুন ভবন নির্মাণ করে এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।
দুর্গোৎসব প্রসঙ্গে তিনি বলেন, এবারের পূজায় অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিফলন ঘটেছে। স্বাধীনতার পর এবারই সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সরকার সর্বোচ্চ অনুদান দিয়েছে এবং পূজা নির্বিঘ্নে উদ্যাপনে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী বাজার বণিক সমিতির সভাপতি কামরুজ্জামান বকুল, পৌর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শিপন, মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গাবাড়ি মন্দিরের সভাপতি শ্যামল রায় ও সাধারণ সম্পাদক সুমন বর্মণসহ অনেকে।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী পৌরসভার পাঁচটি পূজামণ্ডপে অনুদান প্রদান করেন এবং পূজার উপহার হিসেবে শাড়ি বিতরণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...