বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী গৃহবধূ তার অসুস্থ শাশুড়িকে নিয়ে বাড়িতে থাকতেন। তার স্বামী কর্মসূত্রে কুমিল্লায় অবস্থান করেন। এই সুযোগে প্রতিবেশী আকিব দীর্ঘ দিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ তা প্রত্যাখ্যান করায় আকিব তার ওপর ক্ষুব্ধ ছিল।
গত বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূ রান্নাঘরের কাজ শেষে ঘরে ফেরার সময় ওৎ পেতে থাকা আকিব তাকে লক্ষ্য করে। একপর্যায়ে গামছা দিয়ে মুখ বেঁধে তাকে টেনে-হিঁচড়ে বাড়ির পাশের একটি কালভার্টের নিচে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর মুখে চেতনানাশক স্প্রে করলে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি পরিবারকে বিষয়টি জানান। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূর ডাক্তারি পরীক্ষা নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...