Logo Logo

কবিরহাটে নিখোঁজ ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার


Splash Image

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের ‘রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিং’ সংলগ্ন একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের অলি উদ্দিনের ছেলে। তিনি ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে সোহেল রানা ইটভাটায় কাজে যাননি। ওই দিন বিকেলে তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব তাকে জোরপূর্বক ভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যার পর থেকেই সোহেল রানা নিখোঁজ ছিলেন।

নিহতের বাবা অলি উদ্দিন জানান, নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান পাননি। রোববার সকালে ইটভাটার অফিস সংলগ্ন ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় শ্রমিকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেটি সোহেল রানার বলে শনাক্ত করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...