বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হলুদ, পাট ও আউশ ধান চাষিদের মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুবাশ্বিরা আমাতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের যেকোনো সমস্যায় কৃষি বিভাগ সব সময় পাশে আছে। কৃষিখাতকে আধুনিকায়নে রূপান্তর করতে তিনি সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ জানান, চলতি অর্থবছরে নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের মধ্যে এই প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪০ জনকে হলুদের বীজ, ৩৫০ জনকে পাটের বীজ এবং ৪০০ জন কৃষককে আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় সার প্রদান করা হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, যারা এই প্রণোদনার সঠিক ব্যবহার করবেন না, ভবিষ্যতে তাদের এই সুবিধার আওতা থেকে বাদ দেওয়া হবে।
উপকারভোগী কৃষকদের মধ্যে কচুকাটা ইউনিয়নের দীপক মিয়া জানান, কৃষি অফিসের সহযোগিতায় তিনি এবার এক বিঘা জমিতে হলুদের চাষ শুরু করবেন। বাজারে হলুদের ব্যাপক চাহিদা থাকায় তিনি আশাবাদী।
গোড়গ্রাম ইউনিয়নের চাষি আলমগীর শাহ জানান, গত বছর তিনি প্রতি বিঘায় ৫০-৬০ মণ হলুদের ফলন পেয়েছেন, তাই এবার চাষের পরিধি আরও বাড়াচ্ছেন। ইটাখোলা ইউনিয়নের পাটচাষি তছলিম উদ্দিনও কৃষি কর্মকর্তাদের দিকনির্দেশনায় পাটের ভালো ফলন পাওয়ার আশা ব্যক্ত করেন।
উপজেলা কৃষি বিভাগ আশা করছে, এই সরকারি সহায়তা প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে এবং স্থানীয় লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...