বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শ্রীবাস ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন। অবশেষে সুযোগ বুঝে তিনি ওই ছাত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। স্কুলের একজন দায়িত্বশীল শিক্ষকের এমন অনৈতিক কর্মকাণ্ডে অভিভাবক ও এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও লোকমুখে ছড়িয়ে পড়লে কোলা বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষ এবং ওই ছাত্রীর স্বজনরা বিষয়টিকে সহজভাবে নিতে পারছেন না। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন কেউ কেউ। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক শ্রীবাস পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
বিক্ষুব্ধ অভিভাবকরা বলছেন, "স্কুলে যদি শিক্ষকের হাতেই মেয়েরা নিরাপদ না থাকে, তবে আমরা সন্তানদের কোথায় পাঠাব?" এলাকাবাসীর দাবি, দ্রুত ওই শিক্ষককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং অপহৃত বা নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করতে হবে।
এখনও পর্যন্ত ভুক্তভোগী পরিবার বা স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
এই ঘটনা নিয়ে কালীগঞ্জসহ পুরো জেলায় এখন সমালোচনার ঝড় বইছে। শিক্ষক নামের কলঙ্ক শ্রীবাসের শাস্তির দাবিতে সোচ্চার সাধারণ মানুষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...