বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার রাজপাট বাজারের চৌরঙ্গী এলাকায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাটিয়াপাড়া র্যাব-৬ ও কাশিয়ানী থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযান চলাকালে ‘মেসার্স খান এন্টারপ্রাইজ’-এর মালিক রবিউল ইসলামকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের তেল ব্যবসায়ী মো. আলমগীর মোল্লাকে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি ফিলিং স্টেশনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘ট্যাগ অফিসার’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সার্বিক তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, প্রকৌশল, পল্লী উন্নয়ন, যুব উন্নয়ন, সমাজসেবা, পরিসংখ্যান, সমবায়, প্রকল্প বাস্তবায়ন, জনস্বাস্থ্য প্রকৌশল, খাদ্য ও নির্বাচন বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রতিদিন পাম্পে তেলের মজুত ও বিক্রির হিসাব যাচাই, নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করা, কৃত্রিম সংকট বা মজুতদারি প্রতিরোধ এবং ভোক্তাদের অভিযোগ তাৎক্ষণিকভাবে গ্রহণ করবেন।
সম্প্রতি গোপালগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক স্থানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল সংগ্রহ করতে হয়েছে।
এ পরিস্থিতিতে প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন, কঠোর নজরদারির মাধ্যমে দ্রুতই তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...