Logo Logo

ঈদের ছুটিতে গ্রামে এসে প্রাণ গেল ৩ বছরের শিশু অংকিতের, রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য


Splash Image

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় প্রতিবেশীর ঘরের বিছানা থেকে অংকিত বর্মন (৩) নামের এক শিশু শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার বরান্তর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অংকিত বর্মন ওই গ্রামের সাগর বর্মনের ছেলে।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, অংকিতের বাবা সাগর বর্মন স্বপরিবারে ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত। শিশুটির দিদিমা বিশু রানী বর্মনও তাদের সঙ্গে ঢাকায় থাকতেন এবং শিশুটির দেখাশোনা করতেন। ঈদের ছুটিতে কয়েকদিন আগে দিদিমার সঙ্গে অংকিত গ্রামের বাড়িতে বেড়াতে আসে।

সোমবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল অংকিত। এসময় পরিবারের অন্য সদস্যরা কাজের প্রয়োজনে বাইরে ছিলেন। তার দিদিমা বিশু রানীও পাশের একটি বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে উঠানে অংকিতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।

একপর্যায়ে বাড়ির পাশেই অংকিতের বাবার মামাতো ভাই সুকুমার বর্মনের ঘরের বিছানায় শিশুটির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বরান্তর বাজারে এবং পরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত শিশুর কাকা সোহাগ বর্মন বলেন,

“আমরা এই ঘটনায় বাকরুদ্ধ। বাড়ির আশপাশেই আমরা কাজ করছিলাম। মা (অংকিতের দিদিমা) অংকিতকে রেখে পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে সুকুমার বর্মনের ঘরে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। আমরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, “খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় গুরুত্ব সহকারে তদন্ত চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...