বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে চাটখিল ইসলামিয়া হাসপাতালে বিভিন্ন প্রকার প্রশাসনিক ও চিকিৎসাসংক্রান্ত অনিয়ম পরিলক্ষিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হাসপাতালের অপারেশন থিয়েটার রুমটি সিলগালা করে দেওয়া হয়।
পরবর্তীতে চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধভাবে ইনডোর সুবিধা চালু রেখে রোগী ভর্তি রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং রোগী ভর্তি রাখার কক্ষগুলো তাৎক্ষণিক সিলগালা করে দেওয়া হয়।
অভিযান পরিচালনায় কারিগরি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল আহমেদ নয়ন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম। আইন-শৃঙ্খলা রক্ষায় চাটখিল থানা পুলিশের একটি দল অভিযানে যুক্ত ছিল।
এ বিষয়ে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী জানান, সাধারণ মানুষের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসনের এই নজরদারি কঠোর থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...