বিজ্ঞাপন
আহত সাফওয়ান সৌদি প্রবাসী ইমরান হাওলাদারের ছেলে। তার পরিবার ভাঙ্গা থানার পাশেই একটি ছয়তলা ভবনে বসবাস করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে অসাবধানতাবশত ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায় শিশু সাফওয়ান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, ওপর থেকে পড়ার আঘাতে শিশুটির মাথার হাড় ভেঙে গেছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।
দুর্ঘটনার পরপরই স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে ঢাকার জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও বেশি সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...