Logo Logo

গোপালগঞ্জে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ব্যাংকিং’ ক্যাম্পেইন অনুষ্ঠিত


Splash Image

‘ক্যাশলেস বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখা আজ রোববার (৫ এপ্রিল) গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতন করতে এই অনুষ্ঠানের আয়োজন করে।


বিজ্ঞাপন


এ উপলক্ষে সকালে শহরের বিসিক শিল্পনগরী ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সওদাগর পট্টিতে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও ডিজিএম কাজী সিহাবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের এজিএম শেখ মো. মারুফ হাসান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী শাহাদাত হোসেন এবং পুরাতন বাজার ব্যবসায়ী সংস্থার সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম কাজী সিহাবুল ইসলাম বলেন, “সরকার ঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংক স্মার্ট ক্যাশলেস ব্যাংকিং সুবিধা নিয়ে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছেছে। এই ব্যবস্থার ফলে লেনদেনে সময় সাশ্রয় হবে এবং গ্রাহকরা অ্যাপস ব্যবহার করে সহজেই সব ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারবেন।”

তিনি আরও জানান, স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত কেনাকাটা, মার্কেটিং ও ব্যাংকিং সেবা সহজতর করতে পূবালী ব্যাংক আধুনিক সব প্রযুক্তি সংযোজন করেছে। এর মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পাই (PI), কিউ ক্যাশ ও পজ (POS) মেশিন ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা ক্যাশলেস সোসাইটির পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবেন। আধুনিক প্রযুক্তির এই ব্যবহারের ফলে অর্থনৈতিক লেনদেন আরও স্বচ্ছ ও নিরাপদ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...