বিজ্ঞাপন
নিহত আব্দুল জলিল ওই এলাকার দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) রাতে আনুমানিক ১২টার দিকে জলিলকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত প্রায় ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আশপাশের এলাকা পরিদর্শন করে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...