Logo Logo

ফেনীতে থামবে ঢাকা-কক্সবাজার রুটের দুই আন্তঃনগর ট্রেন


Splash Image

ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী জনপ্রিয় দুই আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ ও ‘কক্সবাজার এক্সপ্রেস’ এখন থেকে ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেবে। ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুর বিশেষ উদ্যোগে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।


বিজ্ঞাপন


দীর্ঘদিন ধরে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেন দুটি বিরতিহীনভাবে যাতায়াত করায় ফেনীর যাত্রীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ছিলেন। এই সমস্যা সমাধানে সংসদ সদস্য রফিকুল আলম মজনু সম্প্রতি রেলমন্ত্রী ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) সাথে সরাসরি আলোচনা করেন।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে এই রুটের ট্রেনগুলো সরাসরি যাতায়াত করায় ফেনীর বিপুল সংখ্যক মানুষকে সড়ক পথে যাতায়াত করতে হয়। এতে একদিকে যেমন অতিরিক্ত ভাড়া গুনতে হয়, অন্যদিকে সময় ও নিরাপত্তা ঝুঁকিও বেড়ে যায়।

ফেনী রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, ট্রেন দুটি প্রতিদিন ফেনী স্টেশন অতিক্রম করলেও বিরতি না থাকায় স্থানীয় যাত্রীরা যাতায়াতের সুযোগ পেতেন না। সংসদ সদস্যের এই সময়োপযোগী পদক্ষেপের ফলে এখন খুব দ্রুতই ফেনী স্টেশনে ট্রেন দুটির যাত্রাবিরতি শুরু হবে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, ফেনীতে যাত্রাবিরতি শুরু হলে জেলার মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং পর্যটন নগরী কক্সবাজারের সাথে যোগাযোগ আরও সহজ ও আরামদায়ক হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...