বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের পশ্চিম পাশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী। এ সময় পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, এসও মোতালেব হোসেনসহ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
পাউবো কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই স্থানে প্রায় ৫০ বছর ধরে অবৈধ বসতি গড়ে উঠেছিল। জমিটি পানি উন্নয়ন বোর্ডের হওয়ায় কর্তৃপক্ষ উচ্ছেদের আবেদন করেন। জেলা প্রশাসকের লিখিত আদেশ মোতাবেক বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য একাধিকবার নোটিশ প্রদান করা হলেও তারা তা আমলে নেননি। ফলে নির্ধারিত সময় শেষে আজ এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
এদিকে উচ্ছেদ চলাকালে জমির মালিক দাবিদার তারক চন্দ্র সানা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি উপস্থিত সাংবাদিকদের পৈত্রিক সম্পত্তির সকল রেকর্ড, নামপত্তন এবং হালনাগাদ খাজনার দাখিলা প্রদর্শন করেন। তিনি অভিযোগ করেন, জমিটি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রশাসন জোরপূর্বক তাদের স্থাপনা উচ্ছেদ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জেলা প্রশাসনের উচ্ছেদ আদেশ বাস্তবায়নেই এই অভিযান পরিচালিত হচ্ছে। আরডিসি আসাদুজ্জামান আরিফ বলেন, উচ্ছেদের আইনগত আদেশ মেনেই আমরা কাজ করছি। কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...