Logo Logo

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু


Splash Image

সারাদেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত হওয়া এবং এর উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর লক্ষণ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হলো। একই সময়ে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৭৪ জনে।


বিজ্ঞাপন


শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে ২৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে সন্দেহভাজন আরও ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে।

আক্রান্তের পরিসংখ্যানে বলা হয়েছে, এই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৯ শিশু। এছাড়া আরও ১৪ হাজার ৩৮৫ শিশুর শরীরে হামের সন্দেহভাজন উপসর্গ পাওয়া গেছে।

অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্ত ও মৃত্যুর হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এখন পর্যন্ত ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৭ হাজার ৪৭৮ শিশু হামে আক্রান্ত হয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯ জন।

বিশেষজ্ঞরা শিশুদের এই সংক্রামক ব্যাধি থেকে রক্ষায় দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...