Logo Logo

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু


Splash Image

দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৪২৮ জন। মৃত ১০ শিশুর মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের, যা রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।


বিজ্ঞাপন


রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংক্রমণের এই ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নতুন আক্রান্ত ১ হাজার ৪২৮ জনের মধ্যে ১৫০ জনের হাম নিশ্চিত হওয়া গেছে এবং ১ হাজার ২৬৮ জন সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে।

বর্তমানে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগে হামের প্রকোপ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৭০৩ জন শিশু আক্রান্ত হওয়ার পাশাপাশি ৯ জন প্রাণ হারিয়েছে। অন্যান্য বিভাগেও সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণ অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম নিশ্চিত হওয়া ২৮ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে হামের লক্ষণ বা সন্দেহজনক মৃত্যু যোগ করলে এই এক মাসে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে ২ হাজার ৬৩৯ জন এবং সন্দেহভাজন হিসেবে ১০ হাজার ২২৫ জন হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...